শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩


প্রতিবন্ধী ফরিদের জীবন সংগ্রাম

শারীরিক প্রতিবন্ধী হয়েও বসে নেই ফরিদ। বেঁচে থাকার জন্য জীবনের সাথে যুদ্ধ করছেন প্রতিদিন। ফরিদ এখন সবার প্রতিবাদী প্রতিবন্ধী হিসেবে পরিচিত। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের আবদুল বারেক মৃধার সেঝ ছেলে তিনি। বয়স 28 বছর, উচ্চতা 18 ইঞ্চি, শরীরের ওজন 8 কেজি। কোন বাধা তাকে জীবনে দাবিয়ে রাখতে পারেনি। পরিবারের আট সদস্যের অর্থ জোগান দিতে উপজেলার মালিয়ার হাটে এখন পান-সিগারেটের দোকান দিয়েছেন ফরিদ। সংসারের অভাব -অনাটনই তাকে টেনে এনেছে এ কাজে।
আসুন আমরা তাদের এসে দাড়াই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন